
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইমেলে অভিনেত্রী স্বস্তিকাকে হেনস্থা করা হচ্ছে বলে জানান অভিনেত্রী। এ বিষয়কে কেন্দ্র করে গত ২১ মার্চ গল্ফ গ্রিন থানায় ‘শিবপুর’ ছবির প্রযোজকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্বস্তিকা। উল্লেখ্য, ছবির দুই প্রযোজক সন্দীপ সরকার এবং অজন্তা সিংহ রায়। সন্দীপ আমেরিকাবাসী। স্বস্তিকা বললেন, ‘‘চুক্তিপত্রে অজন্তা সিংহের স্বাক্ষর ছিল। সন্দীপ সরকার যে আরও এক জন প্রযোজক, সেটা পরে জেনেছেন তিনি। অভিনেত্রীকে না কি হুমকি দেওয়া হয়েছে। কিন্তু কিসের হুমকি? অভিনেত্রী বললেন, ‘‘আমি জানি না। আমি নাকি ওদের থেকে টাকা চেয়েছি! কিন্তু চুক্তির বাইরে একটা টাকাও আমি নিইনি। আমাকে নাকি যোগাযোগ করে পাওয়া যায়নি। আরে, তা হলে আমার ম্যানেজার রয়েছেন কেন? মুম্বইতে দিনের পর দিন কাজ করছি। ওখানে তো অভিনেতার ম্যানেজারই সবকিছু নিয়ন্ত্রণ করেন।’’
স্বস্তিকা আরো বলেন- তার ছবি বিকৃত করে পর্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ওই প্রযোজক। স্বস্তিকার কথায়, ‘‘আমার ছবি মর্ফ করা সেই ন্যুড ছবির স্যাম্পল ইমেলে পাঠিয়েছিলেন সন্দীপ সরকারের এক পরিচিত।’’ এই ব্যক্তি ইমেলে নিজেকে এক জন ‘হ্যাকার’ বলেই অভিনেত্রীর কাছে দাবি করেছেন। সেই প্রসঙ্গ টেনে স্বস্তিকা বললেন, ‘‘ওই ব্যক্তি সরাসরি লিখেছেন, সন্দীপ তাঁর পরিচিত এবং আমি নাকি ওকে হেনস্থা করছি। আমি সহযোগিতা না করলে সেই ছবি পর্ন সাইটে আপলোড করে দেওয়ার কথা বলেছেন।’’
