Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Entertainment

2 years ago

Karan Drisha's Weddding: সাতপাকে বাঁধা পড়লেন পুত্র! পুত্র ও পুত্রবধূকে কি বার্তা দিলেন সানি?

Sunny Deol with his son Karan and daughter-in-law Disha
Sunny Deol with his son Karan and daughter-in-law Disha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৮ জুন বিয়ের পিড়িতে বসলেন সানি দেওলের পুত্র কর্ণ। প্রেমিকা দৃশা আচার্যের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন কর্ণ দেওল। ১৬ জুন থেকে শুরু হয়েছিল কর্ণ ও দৃশার প্রাকবিবাহ অনুষ্ঠান। তবে ১৮ জুন মুম্বইয়ের একটি বিলাশবহুল হোটেলে বসে বিয়ের আসর। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের নামজাদা তারকারা। 

বিয়ের  অনুষ্ঠান চুটিয়ে উপভোগ করেন সানি। মেহেন্দি থেকে সঙ্গীত, রিসেপশন পার্টি— সব অনুষ্ঠানেই খোশমেজাজে দেখা গেল অভিনেতাকে। কখনও ভাংড়া, কখনও আবার বলিউডি গানে পা মেলাতে দেখা যায় সানিকে। বাঙালি বৌমা পেয়ে খুশি অভিনেতা। নতুন বৌমাকে পরিবারে স্বাগত জানালেন একটি ছোট্ট পোস্টের মাধ্যমে।  

সানি লেখেন, ‘‘আজ একটা মিষ্টি মেয়ে পেলাম। আমার দুই সন্তানের ঈশ্বর মঙ্গল করুন। ভাল থেকো। বাবা হিসাবে আজ খুশি।’’ বিয়ের দিন লাল লেহঙ্গার সঙ্গে সোনার গয়নায় সাজেন দৃশা। ঘোড়ায় চেপে পাগড়ি বেঁধে সাদা শেরওয়ানিতে সেজে এসেছিলেন কর্ণ। নাতির বিয়েতে বরযাত্রীতে শামিল হন ধর্মেন্দ্র। ছোটবেলার প্রেমিকের গলায় মালা দেওয়ার পর দৃশার চোখেমুখে হাসির ঝলক। সিঁদুরদানের পর খানিক আবেগপ্রবণ হয়ে পড়েন দৃশা।


অভিনেতা হিসাবে কর্মজীবন শুরু করেন কর্ণ, এ ছাড়া সহকারী পরিচালক হিসাবে দেখা গিয়েছে তাঁকে। খুব শীঘ্রই দাদু, বাবা, কাকাদের সঙ্গে ‘আপনে ২’ ছবিতে দেখা যাবে কর্ণকে।

You might also like!