Entertainment

2 years ago

Sukesh Chandrashekhar Jacqueline : জ্যাকলিনের জন্মদিন নিয়ে উচ্ছসিত সুকেশ! জেলে বসেই অভিনেত্রিকে প্রেম নিবেদন করলেন তিনি

Jackline And Sukesh
Jackline And Sukesh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জেলে থেকেই বারবার জ্যাকলিনকে প্রেমপত্র পাঠাচ্ছেন ২০০ কোটি আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখর। হোলির রঙিন শুভেচ্ছা থেকে শুরু করে নিজের জন্মদিনে ভালোবাসাকে মিস করছেন, এই সমস্ত চিঠিও আইনজীবী মারফৎ জ্যাকলিনের কাছে পৌঁছে দিয়েছেন তিনি। সদ্য ফিল্মফেয়ার দেখে নিজের ভালোবাসাকে অভিবাদনে ভরিয়ে দিলেন তিনি।  সিংহল সুন্দরীকে চিঠি পাঠিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। তিনি লিখেছেন, "মাই লভ, মাই বেবি জ্যাকলিন, মাই বোম্মা, ২৮ এপ্রিল আমি তোমার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান দেখেছি। তুমি সত্যিই অসাধারণ।"


সুকেশ আরও লেখেন, "তোমার দুর্ধর্ষ পারফরম্যান্স দেখে আমার চোখ ধাঁধিয়ে গিয়েছে। তোমারটাই সেরা পারফরম্যান্স। শো জুড়ে তোমার ডান্সিং স্টাইল ছিল একেবারে শো স্টপারের মতো।" 


সুকেশের সংযোজন, "তোমার জন্মদিন নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। আমার আর ধৈর্য ধরছে না। তোমার ঠোঁটে সবসময় হাসিটুকু লেগে থাকুক। আমি যে প্রমিস করেছি সেটা রাখব। আমি এখানেই আছি। কাউন্টডান শুরু করে দাও। তুমি চিন্তা করো না।" ভ্যালেনটাইনস ডে-তেও জ্যাকলিনকে চিঠির মাধ্যমেই প্রেম নিবেদন করেছিলেন সুকেশ চন্দ্রশেখর।

You might also like!