Entertainment

2 years ago

Ileana D’Cruz: মা হতে চললেন তিনি, তবুও এমন পোশাক! কটাক্ষের শিকার ইলিয়ানা ডি-ক্রুজ

Iliana D'Cruz (File Picture)
Iliana D'Cruz (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মা হতে চলেছেন ইলিয়ানা। এই সুখবর এপ্রিল মাসে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন অভিনেত্রী। এক সদ্যোজাত শিশুর জামার ছবিতে দেখা যায় লেখা আছে,  ‘‘অ্যান্ড সো দ্য অ্যাডভেঞ্চার বিগিন্‌স।’’ তাতেই বোঝা যায় নতুন কিছু সামনে আসতে চলেছে। এবং সেই পোস্ট থেকেই জানা যায় মা হতে চলেছেন ইলিয়ানা। 

বর্তমানে নিজের বেবিমুন উপভোগ করছেন অভিনেত্রী। সমুদ্রসৈকতে নিজের প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। তাতে বাধ সাধল সমালোচনার ঝড়। সন্তানসম্ভবা অবস্থাতেও নিন্দকদের হাত থেকে রেহাই পেলেন না ইলিয়ানা।  সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে উজ্জ্বল হলুদরঙা একটি বিকিনি পরে নিজের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। চোখে রোদচশমা পরে সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন তিনি। তাঁর সন্তানও বেশ উপভোগ করছে এই আবহাওয়া, নিজের পোস্টে ইঙ্গিত ইলিয়ানার। ইলিয়ানার এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই ধেয়ে আসছে সমালোচনার ঝড়। সন্তানসম্ভবা অবস্থাতেও এমন পোশাক পরছেন কেন অভিনেত্রী? প্রশ্ন নিন্দকদের। তাঁদের প্রশ্ন, ‘‘মা নিজেই যদি এ রকম হন, তা হলে সন্তান এলে তাঁকে কী শিক্ষা দেবেন তিনি?’’ তবে এই সমালোচনার কোনো জবাব দেননি ইলিয়ানা। 

You might also like!