Entertainment

2 years ago

Sanjay Dutt:সঞ্জয় নাকি সমকামি! সন্দেহ করতেন নার্গিস

Sanjay Dutt And Nargis (File Picture)
Sanjay Dutt And Nargis (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডের ব্যাড বয় হিসেবে পরিচিত সঞ্জয় দত্ত। তাঁর ব্যাপারে নানান রং মাখানো গল্প শোনা যায়। তবে তাঁর মা এবং বাবা সঞ্জয় দত্তের কাছে অসীম ভালবাসা পেতেন তিনি। মা-বাবার ছত্রছায়ায় বেড়ে ওঠা এই অভিনেতাকেই নাকি একবার সন্দেহ করেছিলেন তাঁর মা! ভেবেছিলেন তাঁর ছেলে কি তবে সমকামী? 

সন্দেহ জেগেছিল কেন, তা সঞ্জয় নিজেই জানতে পারেন অনেক পরে। হাসিতে ফেটে পড়েন তিনি। তবে খুব সুন্দর করে বিষয়টি ধরে রাখেন আত্মজীবনী ‘সঞ্জয় দত্ত: দ্য ক্রেজি আনটোল্ড স্টোরি অফ বলিউড’স ব্যাড বয়’-এ। পুরুষবন্ধুরা গল্প করতে আসতেন সঞ্জয়ের সঙ্গে। যখনই তাঁদের সঙ্গে সময় কাটাতেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিতেন সঞ্জয়। নার্গিস চিন্তা করতেন, কী এমন ব্যাপার যে, ঘরের দরজা বন্ধ করে গল্প করতে হবে? সঞ্জয় সমকামী নন তো? না হলে এমন গোপনীয়তা কেন? ভেবে আকুল হয়েছিলেন অভিনেত্রী। সঞ্জয়ের বোন প্রিয়া দত্ত এক দিন শুনে ফেলেছিলেন তাঁর আশঙ্কার কথা। নার্গিস ফোন করে বলছিলেন এক বন্ধুকে, “বন্ধুরা এলেই কেন সঞ্জয় ঘরের দরজা লক করে দেয়? এমন কী ব্যাপার আছে? আশা করি, ও সমকামী নয়!” প্রিয়া এসে হাসতে হাসতে জানান সঞ্জয়কে।

You might also like!