Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

1 year ago

Salman Khan-Bigg Boss:'বিগ বস' শেষ? হাতে সময় কম, সলমনের মন্তব্যে বাড়ছে জল্পনা

Salman Khan-Bigg Boss
Salman Khan-Bigg Boss

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:জনপ্রিয় রিয়ালিটি শো 'বিগ বস' সিজন ১৯-এর যাত্রা শুরু হয়েছে, এবং যথারীতি সালমান খান এই সিজনেও সঞ্চালকের ভূমিকায় আছেন। এবারের সিজনের প্রতিযোগী অমল মালিক দুপুরে ঘুমাতে চাইলে, সালমান তাকে বিরত রাখার জন্য নিজের জীবনের নানা অভিজ্ঞতা ও ব্যক্তিগত গল্প ভাগ করে নেন।

'বিগ বস'র শনিবারের বিশেষ পর্বে সালমান খান প্রতিযোগী অমল মালিকের সঙ্গে নিজের জীবনদর্শন ভাগ করে নিলেন। বলিউডের এই সুপারস্টার বলেন, "জীবনটা সবসময় উপভোগ করা উচিত এবং কাজকে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের জীবনের বেশিরভাগ সময় চলে গেছে। এখন আর বেশি সময় হাতে নেই। তাই আমাদের সবসময় সক্রিয় থাকা উচিত।"  

এই কথা বলেই সলমন বর্ষীয়ান অভিনেত্রী কণিকা সদানন্দর দিকে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘কি? আমি ঠিক বললাম তো?’ কণিকা তাঁর কথায় সায় দিয়ে বলেন, ‘হ্যাঁ, ঠিকই বলেছ।’ বিগত তিন দশকের বেশি সময় ধরে বলিউডে একের পর এক ছবি উপহার দিয়েছেন সলমন। আগামী ডিসেম্বরে ৬০-এ পা রাখবেন তিনি। ‘বিগ বস’র পাশাপাশি একইসঙ্গে নিজের নতুন ছবি নিয়েও ব্যস্ত সলমন। ২০২০ সালে ঘটা ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপটে নতুন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’এ কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে সলমনকে।

You might also like!