
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডের হাই প্রোফাইল পার্টিতে কেন দেখা যায় না তাঁদের? এই প্রশ্নটি নিয়েই শুরু হয়েছিল জল্পনা। সদ্য গিয়েছে রণবীরের জন্মদিন। এই বিশেষ দিনটিতে অন্যান্য তারকারা ফলাও করে শুভেচ্ছাবার্তা জানিয়েছিল রণবীরকে। কিন্তু দীপিকা তা করেননি। এর থেকে এই জল্পনার আগুনে আঁচ বেড়ে যায়।
তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে, খোশ মেজাজে এবার ছুটি কাটাচ্ছেন এই বলি-দম্পতি। সমস্ত ব্যস্ততার মাঝেই আলিবাগে নিভৃতে ছুটি কাটাচ্ছেন দীপিকা ও রণবীর। রণবীর সিংয়ের জন্মদিনে কেন কোনও বিশেষ শুভেচ্ছাবার্তা আসেনি দীপিকার তরফে? সেই প্রশ্ন তুলে যখন নেটপাড়ায় প্রায় দক্ষযজ্ঞ বাঁধিয়ে দিয়েছিল নিন্দুকেরা, ঠিক সেই সময়েই তাঁদের মোক্ষম উত্তর দিলেন রণবীর।
