Entertainment

2 years ago

Prasun Chanchal: এক ফ্রেমে প্রসূন চট্টোপাধ্যায় ও অভিনেতা চঞ্চল

Prasoon Chatterjee and actor Chanchal
Prasoon Chatterjee and actor Chanchal

 

কলকাতা, ৪ জুলাই: পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় ও অভিনেতা চঞ্চল চৌধুরী এই দুটো নাম বর্তমানে দর্শক মহলে আলাদাই আমেজ তৈরী করে রেখেছে । তবে, এবার একই ফ্রেমে মিলিত হচ্ছে এই দুটি মানুষ ।

একদিকে অভিনেতা চঞ্চল চৌধুরী যাঁর অভিনয় দক্ষতা মুগ্ধ করে আট থেকে আশিকে । ২০২২ সালের ছবি ''হাওয়া'' রীতিমতো আন্দোলিত করে বাঙালি দর্শককে । আর অন্যদিকে ২০২২ সালে কলকাতায় মুক্তি পায় প্রসূন চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ''দোস্তজী'' । এই ছবি তুমুল হইচই ফেলে দর্শক মহলে । এবার এই দুই শিল্পী এক প্রসূন । আপাতত নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে রয়েছেন চঞ্চল চৌধুরী, অন্যদিকে ব্রুকলিনে প্রসূন । একই দেশে দুই তারকা । তারই মাঝে ইনস্টাগ্রামে জল্পনা উস্কে পরিচালক ছবি পোস্ট করে লেখেন, ''এবার তাহলে এক নতুন পদ রান্না করা যাক! চঞ্চল দা আমার খুবই প্রিয় অভিনেতা। দেখা যাক কী হয়'' .

You might also like!