Entertainment

3 years ago

Arijita Mukhopadhyay : নেগেটিভ চরিত্র মানে শুধুই কি অসম্মান? কি বললেন অরিজিতা?

Arijita Mukherjee
Arijita Mukherjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক 'নিমফুলের মধু'। এই ধারাবাহিকে চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। পর্ণার শাশুড়ির চরিত্রে নজরকাড়া অরিজিতা মুখোপাধ্যায়। থিয়েটারের মঞ্চ থেকে শুরু। বর্তমানে বাবুর মা হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। তবে ধারাবাহিকের আর পাঁচজন ভিলেনের মতো বাস্তব জীবনে তাঁকেও বেশ চাপের মুখে পড়তে হয়। নায়িকার সঙ্গে পাঙ্গা নেওয়ার কনস আরকি! রিল আর রিয়েলের ফারাক ভুলে অনেকেই অরিজিতার উপর চড়াও হয়েছেন। 

অরিজিতা মুখোপাধ্যায়ের কথায়, যারা নেগেটিভ চরিত্র করেন, বাস্তবেও দর্শকরা তাঁদের খারাপই ভাবেন, ভালো চরিত্র করলেও তাঁদের জোটে শুধু খারাপের তকমা। অনেক সহকর্মীই তাঁকে জানিয়েছেন, তাঁকে নাকি মানুষজন বাস্তবে কৃষ্ণার মতই ভাবেন। তিনি আরও বলেন, 'নিম ফুলের মধুতে আমার ছোট দেওরের চরিত্রে প্রসূনদা (গাইন) অভিনয় করেন। উনি নিয়মিত একটা দোকানে চা খান। সেখানে নাকি এক মহিলার সঙ্গে ওঁর আলাপ হয়। যিনি আচমকা ওঁর কাছে আমার নম্বর চেয়েছিলেন।' তাঁর সংযোজন, 'আমার বাড়িতে এসে ঝগড়া করার কথাও বলেছেন। প্রসূনদা তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলেন। আমাকে সতর্কও করেছেন। আমার বাড়ি যাওয়ার রাস্তাতেই ওই চায়ের দোকানটা। ফলে সাবধানে থাকতে বলেছিলেন।' এমনই আরও নানান মজার ঘটনার সম্মুখীন হতে হয় খারাপ চরিত্রের অভিনেতা ও অভিনেত্রীদেরকে।

You might also like!