
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাকে হারালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, কোভিড পিরিয়ডে বাবাকে হারান মিঠুন চক্রবর্তী।তার তিন বছর পর চলে গেলেন অভিনাতার মা-ও। অভিনেতার মা শান্তিরানি চক্রবর্তী মুম্বাইতে তাঁর সঙ্গেই থাকতেন, শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন শান্তিরানি চক্রবর্তী। এই খবর ছড়িয়ে পড়তেই চারপাশে নানা রকম বিভ্রান্তির তৈরি হয়। এ প্রসঙ্গে অভিনাতার ছেলে নমশি বলেন, ‘‘হ্যাঁ, খবরটা সত্য। ঠাকুমা আর আমাদের মধ্যে নেই।’’
এই খবরে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, ‘‘মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তাঁর পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।’’রাজনৈতিক মতে ভিন্নতা থাকলেও অভিনেতার এই দুঃসময়ে সমবেদনা জানাতে ভোলেননি কুণাল।
এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’-এ। বহু বছর পর ফের এই রিয়্যালিটি শোয়ের হাত ধরে বাংলা টেলিভিশনে ফিরছেন তিনি।
