
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত সপ্তাহেই প্রচার মাধ্যমে উঠে আসে জিতু কমল ও নবনীতা দাসের বিচ্ছেদের খবর, জিতুর সঙ্গে বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করেন নবনীতাই। এরপর একের পর এক পোস্টে অভিনেত্রী বুঝিয়ে দেন যে তাঁর মনের অবস্থা এখন কেমন।
এই পরিস্থিতিতেই আবার সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে জিতু কমলের একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট। অভিনেতার পোস্টে লেখা, 'ভালবাসা কী? যদি রূপ দেখে কাউকে ভালবাসো - সেটা ভালবাসা নয় - সেটা বেছে নেওয়া। যদি কারও দেহ দেখে ভালবাসো - সেটা ভালোবাসা নয় -সেটা লোভ। সেটা লালসা, যদি কারও টাকা দেখে ভালবাসো।' তাহলে আসল ভালবাসা কী? কী তার সংজ্ঞা? 'তাহলে ভালবাসা কাকে বলে? যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে - সেটাই ভালবাসা।' যদিও এই উপলব্ধি যে নিজের লেখা নয়, তাও উল্লেখ করেছেন জিতু।
টলিউডের কানাঘুঁসো, জিতু তাঁর আগামী সিনেমার নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। আর সেই খবরই নাকি পৌঁছে গিয়েছিল জিতুর বাচ্চা বউয়ের কাছে। যদিও জিতু ও সেই নায়িকার সম্পর্ক দীর্ঘমেয়াদি হয়নি, হঠাৎ করেই তৈরি হয়। কিন্তু নবনীতা যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিয়েছেন ততদিনে। তবে নবনীতা নিজে ফেসবুক লাইভে এসে স্বামীর কেচ্ছার খবরকে হাইলাইট করেননি, বরং জানিয়েছেন যে তাঁদের যৌথ সিদ্ধান্তেই এই বিচ্ছেদ। এখন গোটা বিষয়টি আইনি প্রক্রিয়ায় রয়েছে।
