Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Entertainment

2 years ago

Jeremy Renner: সত্যিই কি প্রয়াত মার্ভেল খ্যাত হলিউড তারকা জেরেমি রেনার?

Hollywood Actor Jeremy Renner (File Picture)
Hollywood Actor Jeremy Renner (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন বছর পড়তে না পড়তেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন হলিউডখ্যাত তারকা জেরেমি রেনার। মাথায় ও কোমরে মারাত্মক চোট পান। চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হয়েছিলেন মার্ভেলের ‘হকআই’। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। সমাজমাধ্যমের পাতায় নিয়মিত নিজের স্বাস্থ্যের উন্নতির খবরও জানাতেন জেরেমি। ফিজ়িয়োথেরাপি করানো থেকে জিমে গিয়ে হালকা ব্যায়াম— অনুরাগীদের আপডেট দিতেন তিনি। এমনকি, ক্রাচ হাতে ‘রেনারভেশন’-এর প্রিমিয়ারেও দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি নাকি আরও এক দুর্ঘটনার কবলে পড়েন তারকা। সেই দুর্ঘটনায় কি সত্যিই মৃত্যু হয়েছে তাঁর? সমাজমাধ্যমের পাতায় শ্রদ্ধার্ঘ্যের ঢল দেখে দুশ্চিন্তায় তাঁর অনুরাগীরা।

সম্প্রতি খবর মেলে, চলমান সিঁড়িতে এক দুর্ঘটনার কবলে পড়েন জেরেমি। সেই দুর্ঘটনাতেই নাকি প্রাণহানি হয়েছে মার্ভেল তারকার। সমাজমাধ্যমের পাতায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই খবর। অথচ জেরেমির ইনস্টাগ্রামের পাতায় খোঁজ নিলে দেখা যাবে, স্টোরি পোস্ট করেছেন অভিনেতা। আদপে তাঁর মৃত্যুর খবর একেবারেই ভুয়ো। সুস্থ আছেন জেরেমি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভুয়ো খবরে হতবাক ও বিরক্ত তারকার অনুরাগীরাও।

You might also like!