Entertainment

3 years ago

Hrithik Roshan :তামিল 'টাম টাম' গানে নেচে ট্রেন্ডিংয়ে হৃত্বিক রোশন, নেটপাড়া বলছে

Hrithik Roshan is trending in Tamil song 'Tum Tum', says Netpara
Hrithik Roshan is trending in Tamil song 'Tum Tum', says Netpara

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণী ছবি 'এনিমি'র 'টাম টাম' গানে কোমর দুলিয়েছেন গোটা দেশের বহু তারকা। এই গানে বহু রিলস ভিডিয়োও ভাইরাল হতে দেখা গিয়েছে। এবার 'টাম টাম' গানে নাচতে দেখা গেল বলিউডের 'গ্রিক গড' হৃত্বিক রোশনকে। ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে হৃত্বিক রোশনের ‘টাম টাম’। যা দেখে চক্ষু চড়কগাছ নেটপাড়ার।

হৃত্বিক আসলে 'টাম টাম' গানে নাচেননি, নেচেছিলেন তাঁর সুপারহিট ছবি 'কখনও প্যায়ার হ্যায়'-এর 'এক পলকা জিনা' গানে। নেটপাড়ার লোকজনই সেই নাচের সঙ্গে সাম্প্রতিক ট্রেন্ডিং 'টাম টাম' গান বসিয়ে নতুন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিডিয়োটি পোস্ট হয় আশিষ কামাথ নামে এক ব্যক্তির সোশ্যাল মিডিয়ায় থেকে। আর সেটি পোস্ট হওয়া মাত্রই নেটদুনিয়ায় নতুন করে ট্রেন্ড করতে শুরু করেছে।

গত ২৬ মার্চ পোস্ট হয় হৃত্বিক রোশনের রি-এডিট করা 'টাম টাম' ভিডিয়োটি। ইতিমধ্যেই ৪ মিলিয়ন লোকজন ভিডিয়োটি দেখে ফেলেছেন। নেটপাড়ার বহু বাসিন্দারা ভিডিয়োর নিচে কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, ‘ও মাই গড, একদম পারফেক্ট হ্যায় রে বাবা।’ কেউ লিখেছেন, ‘দারুণ তো’। কারোর কথায়, ‘যিনি এই ভিডিয়োর সম্পাদক তাঁর প্রতি আমার বিশেষ সম্মান রয়েছে।’ কারোর কথায়, ‘এটা তো দারুণ মজার’।

প্রসঙ্গত ২০২১-এ মুক্তি পায় তামিল ছবি 'এনিমি', ‘টাম টাম’ সেই ছবিরই গান। যে গানে ছবিতে নাচতে দেখা গিয়েছে অভিনেতা বিশাল কৃষ্ণ রেড্ডি ও অভিনেত্রী মৃণালিনী রবিকে। পরে তাঁদেরই অনুকরণে ছবির হিট গান 'টাম টাম' গানে নেচেছেন দেশের বহু তারকা। হৃত্বিক রোশনও নাচলেন, থুড়ি হৃত্বিক অবশ্য নাচেননি, তাঁকে মজা করে নাচিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা।



You might also like!