Entertainment

2 years ago

Dharmendra: বিয়ের পিড়িতে বসতে চলেছেন নাতি! নাত বউয়ের প্রশংসায় পঞ্চমুখ ধর্মেন্দ্র!

Actor  Dharmendra and his Grandson
Actor Dharmendra and his Grandson

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছেন সানি পুত্র। দেওল বাড়িতে তাই এখন তাই এখন প্রস্তুতি তুঙ্গে।  চার বছর আগে বড় পর্দায় অভিষেক হয় কর্ণের। সিনেমায় খুব বেশি সাফল্য পাননি সানি পুত্র। তবে অনুরাগী সংখ্যা কম নয় তাঁর। অভিনেতার ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই তা বোঝা যাবে। স্কুলজীবনের বান্ধবী দৃশা আচার্যের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কর্ণ। পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী হন দৃশা। ‘দেবদাস’, ‘দো বিঘা জমিন,‘পরিণীতা’র মতো ছবির পরিচালক বিমল। তবে, অভিনয় জগৎ থেকে দূরেই রয়েছেন দৃশা। হবু নাতবৌ-এর সঙ্গে ধর্মেন্দ্রর প্রথম সাক্ষাৎ হয় নিজের বাসভবনে।

নাত বৌ দৃশাকে প্রথম দেখাতেই পছন্দ হয় দাদুর। ধর্মেন্দ্র বলেন, ‘‘দৃশা খুব মিষ্টি, চুপচাপ, তবে বুদ্ধিমতী মেয়ে। কর্ণও খুব ভাল ছেলে। আমি খুশি কর্ণ নিজের জীবনসঙ্গিনী খুঁজে পেয়েছে। আমার আশীর্বাদ সব সময় ওদের সঙ্গে থাকবে। আমি দেওল পরিবারে দৃশাকে স্বাগত জানাচ্ছি।’’দেওল পরিবারের আদরের পুত্র কর্ণ তাঁর বিয়ে নিয়ে মাতামাতি চান না। বলিপাড়া সূত্রে খবর, পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়েই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে। বলিউডের হাতেগোনা কয়েক জন তারকা উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে। সূত্রের খবর আগামী ১৬ জুন বিয়ে ও ১৮ জুন বউভাতের অনুষ্ঠান। মুম্বইয়ের বান্দ্রায় বিলাসবহুল হোটেলে হবে কর্ণ-দৃশার বিয়ের অনুষ্ঠান।

You might also like!