
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দ্য কেরালা স্টোরি ঘিরে প্রথম থেকেই বিতর্ক ও ঝামেলা চলছিল। বহু কাঠখড় পুড়িয়ে এখন আবার ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাচ্ছে এই ছবি। অনেকে আবার এই ছবি দেখে পাচ্ছেন অনুপ্রেরণা ও সাহস। তেমনই এক উদাহরণ উঠে এল সংবাদ মাধ্যমে।
প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন মডেল। ধর্ষণ, ধর্মান্তকরণের চাপ, ব্ল্যাকমেইল-সহ একাধিক অভিযোগ এনেছেন ওই মডেল। বিহারের ভাগলপুর থেকে মডেলিং কেরিয়ারে ভাগ্য নির্ধারণ করতে রাঁচিতে ওয়ার্কশপের জন্য আসেন ওই তরুণী। সেখানেই তনভীর আখতার লাকি খানের সঙ্গে পরিচয়। তাঁরই মডেল সংস্থায় ভরতি হন ওই তরুণী। তবে নিজেকে হিন্দু বলে পরিচয় দেয় তনভীর। কিন্তু মাস চারেক বাদেই মোহভঙ্গ হয় মডেলের। যখন তিনি জানতে পারেন প্রেমিকের আসল পরিচয়। তিনি আদতে মুসলিম। এরপরই প্রতারণার জেরে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান ওই মডেল। তখনই শুরু হয় ব্ল্যাকমেইলিং।

পুলিশকে ওই তরুণী মডেল জানান, ২০২১ সাল থেকে লাগাতার তাঁকে ধর্ষণ করে আসছে তানভীর। বিয়ের জন্যও চাপ দিচ্ছে। শুধু তাই নয়! জোর করা হচ্ছে ধর্ম পরিবর্তন করে মুসলিম হওয়ার জন্যও। মুখ খুললে খুনের হুমকিও দেয় প্রেমিক তানভীর। মডেলিং কেরিয়ার চালিয়ে যাওয়ার জন্য মুম্বইয়ে গেলে, সেখানে পর্যন্ত তাকে প্রাণে মারার চেষ্টা করে তানভীর। এবার ‘দ্য কেরালা স্টোরি’ দেখে প্রাণে সাহস সঞ্চার করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই মডেল তরুণী।
