
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডে প্রভাস ও কৃতি শ্যাননের ছবি আদিপুরুষের চর্চা এখন তুঙ্গে। রামায়ণের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। মুক্তির আগেই এবার সাফল্য। একেবারে রাজকীয় মেজাজে মুক্তি পেয়েছে এই ছবির গান ও ট্রেলার।
৯ মে মুক্তি পেল আদিপুরুষের দ্বিতীয় গান রাম সিয়া রাম। প্রভাসের প্যান পেজের তরফে একটি পোস্ট শেয়ার করে জানানো হয়েছে প্যান ইন্ডিয়া ভিত্তিক অর্থাৎ ভারত জুড়ে প্রথম হিন্দি গান মুক্তি পাওয়ার পর সবচেয়ে দ্রুত গতিতে তিন লাখ লাইক পেয়ে আরও একটি নতুন নজির গড়ল ওম রাউত পরিচালিত আদিপুরুষ। গান মুক্তির পরই প্রশংসায় উপচে পড়ছে টুইটার। রামায়নের প্রতিটি চরিত্র যেন চোখের সামনে একেবারে জীবন্ত হয়ে উঠছে। রাম-সীতার জীবনের অটুট বন্ধনকে এই গানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এর মাঝেই এসে গেল আরও একটি সুখবর। রিপোর্ট মোতাবেক, আদিপুরুষের তেলুগু ভার্সনের সত্ত্ব প্রায় ১৬০-১৭০ কোটি টাকায় বিক্রি করা হয়েছে।
