Entertainment

2 years ago

Viral Video: অমিতাভ ও মৌসুমি চট্টোপাধ্যায়ের বৃষ্টি ভেজা স্মৃতি ফেরালেন বৃদ্ধ দম্পতি!

Amitabh and Mousumi Chatterjee's wet memories brought back by  old couple!
Amitabh and Mousumi Chatterjee's wet memories brought back by old couple!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্ষার দিুনে মুম্বই শহরের কথা বললেই চোখ বন্ধ করে যে দৃশ্য সামনে আসে তা হল সেই গানের ছবি। অমিতাভ ও মৌসুমির সাথে রিমঝিম গিরে সাওয়ান।  এবার এই গানেরই স্মৃতিকে কিছুটা চাঙ্গা করে দিলেন দুই বৃদ্ধ দম্পতি শৈলেশ ইনামদার ও তাঁর স্ত্রী বন্দনা। 

বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তাঁরা। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন শৈলেশের বন্ধু অনুপ আর অঙ্কিতা রিঙ্গা। প্রত্যেকটি দৃশ্য পুরনো গানের মতো সাজিয়ে দেন শৈলেশের ছেলে। তা দেখেই মুগ্ধ নেটদুনিয়া। “আহা! অবিকল অমিতাভ-মৌসুমী জুটি” ভিডিও দেখে এমনটাই বলছেন নেটিজেনরা। ভিডিও শেয়ার করেছেন আনন্দ মহিন্দ্রাও। তাঁর মতে, এই ভিডিও ভাইরাল হওয়ারই যোগ্য।

You might also like!