Entertainment

2 years ago

Mohnish Bahl:মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিতে ভাঙল অভিনেত্রীর ছেলের বাগানবাড়ি

Mohnish Bahl
Mohnish Bahl

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রবল বৃষ্টিতে ভেঙে পড়েছে টেলিপর্দা ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা তথা অভিনেত্রী নূতনের ছেলে মোহনিশ বেহলের পারসিক হিল এলাকার বাগানবাড়ির একটি দেওয়াল । পাশাপাশি ফার্ম হাউসের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রবল বৃষ্টির জেরে অভিনেতার সেই বাগানবাড়ির দেওয়াল ভেঙে পড়া ও ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে সোমবার অভিনেতা মোহনিশ এবিষয়ে সংবাদমাধ্যমকে জানান, ''হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে বাগানবাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বারান্দা আর বাংলোর একটি অংশ ভেঙে গিয়েছে। তবে ভাগ্য ভালো যে কেউ আহত হননি। কারণ, ওখানে কেউ ছিলেন না। তবে ক্ষতির পরিমাণ ঠিক কতটা তা আমি বলতে পারব না, কারণ এখনও ওখানে যেতে পারিনি।’ মোহনিশ আরও জানান, ‘ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই ওই এলেকা ঘুরে দেখেছেন, পৌরসভার সঙ্গে আলোচনা করে পরবর্তী কী পদক্ষেপ করা যায় সেটা দেখছি। আশাকরছি সোমবার থেকেই মেরামতির কাজ শুরু করতে পারব''।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মহারাষ্ট্রের বর্ষায় ভেঙে পড়েছিল মোহনিশের মা প্রয়াত অভিনেত্রী নূতনের বাংলোর একটি অংশ। নূতনের ওই বাংলোটিও মুম্বরার পাহাড়ি এলাকাতেই রয়েছে। আর এবার মুম্বরায় তাঁদের বাগানবাড়ির একটি অংশে ভেঙে পড়েছে। তবে এর আগে ২০১৩ সালে ওই এলাকায় তাঁদের ৩০ একর সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন মোহনিশ। ছিল শুধু বাংলো আর বাগানবাড়িটি।

You might also like!