
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভোট পর্ব মিটলেও শেষ হয়নি এর রেশ। বিভিন্ন জায়গায় এখনও বহাল রয়েছে অশান্তি। ২৩ এর পঞ্চায়েত ভোটে হিংসা ও অরাজকতার সাক্ষী থাকল বাংলা। রক্তস্নাত মানুষ এবং তাঁদের হাহাকারের ছবিই গতকাল উঠে আসছিল বিভিন্ন জায়গা থেকে। রবিবার সকালেও রাজনৈতিক কর্মীদের খুনের ঘটনার খবর হয়েছে।
এহেন পরিস্থিতিতে নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে কাঠগড়ায় তুললেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। জয়জিতের মন্তব্য, “নির্বাচন কমিশনার গোঁফে তা দিচ্ছে। আর কেন্দ্রীয় বাহিনী মাংসভাত খাচ্ছে।” আরেকটি পোস্টে অভিনেতা প্রশ্ন তুলেছেন, “এটা ভোট? তথাকথিত বুদ্ধিজীবীরা পথে নামবেন না?”
