Entertainment

2 years ago

Amir Khan: 'লাল সিং চাড্ডা'র ব্যর্থতা ভুলে নতুন ছবিতে আমির

Amir Khan (File Picture)
Amir Khan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাওয়ার পর থেকে অভিনেতা আমির খানের অভিনয়ের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে । বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল আমিরের ‘লাল সিং চাড্ডা’ । তবে,‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা ভুলে এবার নতুন ছবিতে হাজির আমির ।

কয়েকদিনের ব্রেক নেওয়ার পর ফিরলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট । তবে এরই মাঝে বক্স অফিসে কপাল ফেরাতে নাকি পুরনো বন্ধু পরিচালক রাজকুমার হিরানির শরণাপন্ন হয়েছেন আমির । হিরানি একটি বায়োপিক বানাতে চলেছেন আর সেই বায়োপিকেই নাকি সই করে ফেলেছেন আমির খান । শাহরুখের সঙ্গে ‘ডাঙ্কি’ ছবি শেষ করার পরই নাকি আমিরের এই ছবিতে হাত দেবেন হিরানি।

You might also like!