Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Vinesh and bajrang met Rahul : রাহুল গান্ধী সমীপে ভিনেশ ও বজরং, জল্পনা রাজনৈতিক মহলে

Vinesh and bajrang met Rahul (symbolic picture)
Vinesh and bajrang met Rahul (symbolic picture)

 

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর : হরিয়ানায় বিধানসভা নির্বাচন আসন্ন, এই আবহে বুধবার কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিনেশ ও বজরং-এর সঙ্গে রাহুল গান্ধীর একটি ছবি আপলোড করে জানানো হয়, রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিনেশ ও বজরং পুনিয়া। কেন এই সাক্ষাৎ, তা জানা যায়নি। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পরই কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গেও সাক্ষাৎ করেন ভিনেশ ও বজরং। সূত্রের খবর, হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ভিনেশ ও বজরং। কংগ্রেসের টিকিটেই তাঁরা ভোটে লড়বেন।

You might also like!