Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Shehzad Punewala: তৃণমূল মানে তালিবানি মানসিকতা ও সংস্কৃতি : শেহজাদ পুনেওয়ালা

Shehzad Punewala
Shehzad Punewala

 

নয়াদিল্লি, ১ জুলাই : উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় প্রকাশ্যে যুগলকে মারধরের ঘটনায় তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা। তৃণমূলকে একহাত নিয়ে শেহজাদ বলেছেন, তৃণমূল মানে তালিবানি মানসিকতা ও সংস্কৃতি। সোমবার শেহজাদ বলেছেন, "বাংলার রাস্তায় প্রকাশ্য দিবালোকে তালিবানি-শৈলীর নৃশংস ভিডিও দেখে সমগ্র দেশ হতবাক। যে ব্যক্তি এমনটা করেছে সে সেখানে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এই মর্মান্তিক ঘটনার নিন্দা করার পরিবর্তে তৃণমূল বিধায়ক বলছেন, মহিলাকে মারধর করা হয়েছে যেহেতু তাঁর আচরণ খারাপ। তিনি নির্যাতিতাকে লজ্জিত করেছেন।"

ইন্ডি জোটের উদ্দেশ্যে শেহজাদ বলেছেন, "দুর্ভাগ্যের বিষয় হল, যারা মণিপুর নিয়ে কথা বলে, তাঁরা এখন মহিলাদের সমস্যা নিয়ে চুপ।" রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা চতুর্বেদী, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষের মতো নেতা-নেত্রীদের চুপ থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন শেহজাদ। পুনেওয়ালা বলেছেন, "বোঝাই যাচ্ছে, মহিলাদের সমস্যাকে তাঁরা গুরুত্ব দেয় না। তাঁরা শুধুমাত্র নিজেদের রাজনৈতিকভাবে সুবিধাজনক এজেন্ডা নিয়ে চিন্তা করে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…