Breaking News
 
Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড Rahul Gandhi :‘দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা’, রাহুলকে তোপ গেরুয়া শিবিরের

 

Country

2 years ago

Road Accident: সম্বলে পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, ১৭ জন আহত

Three killed, 17 injured in road accident in Sambal!
Three killed, 17 injured in road accident in Sambal!

 

সম্বল, ১৩ মে: সোমবার সকালে উত্তর প্রদেশের রাজপুরা থানার গাওয়ান অনুপশহর রোডে একটি ট্রাক ও ট্রাক্টর ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। এর মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা সম্বল ও আলিগড়ের হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, পথ দুর্ঘটনায় নিহতরা হল, ঘাসি রাম (৬০), মহিপাল (৫৫) ও লক্ষনপুর গ্রামের বাসিন্দা গুমানি (৪০)। ১৭ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানিয়েছেন, তারা বুলন্দশহর জেলার অনুপশহর থেকে জানাজা শেষে বাড়ি ফিরছিলেন। এরপর দীপপুর গ্রামের কাছে একটি ট্রাক ও ট্রাক্টর ট্রলির মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।


You might also like!