Breaking News
 
Neet-UG 2026 : ‘ওরা কোনও শিক্ষাই নেয়নি’, নিট প্রশ্নপত্র ফাঁসে ফের তোলপাড়, এনটিএ-কে আক্রমণ সুপ্রিম কোর্টের Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড

 

Country

2 years ago

Loksabha: চতুর্থ দফার ভোটে ধনীতম প্রার্থীর সম্পত্তি সাড়ে ৫ হাজার কোটি, দরিদ্রতমের কাছে মাত্র ৭ টাকা

Loksabha Election 2024 (File Picture)
Loksabha Election 2024 (File Picture)

 

নয়াদিল্লি, ১৩ মে: সোমবার দেশজুড়ে ৯৬টি আসনে নির্বাচন। প্রার্থীদের তালিকায় রয়েছেন একাধিক হেভিওয়েট। এই দফায় সম্পদের পরিমাণের ফারাক চোখে পড়ার মতো। ধনীতম প্রার্থীর সাড়ে ৫ হাজার কোটির সম্পত্তি। অপরদিকে দরিদ্রতমের পকেটে রয়েছে মাত্র ৭ টাকা।

জানা গেছে, চতুর্থ দফার ধনীতম প্রার্থী তেলুগু দেশম পার্টির ডঃ চন্দ্র শেখর পেম্মাসানি। গুন্টুর লোকসভা কেন্দ্রের এই প্রার্থীর হাতে রয়েছে ৫৭০৫ কোটি টাকার সম্পত্তি। এই তালিকায় পরবর্তী নাম বিজেপির কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি। তেলেঙ্গানার চেভেল্লা কেন্দ্রের প্রার্থী ৪৫৬৮ কোটি টাকার সম্পদের মালিক। ধনীতম প্রার্থীদের মধ্যে তৃতীয় টিডিপির প্রভাকর রেড্ডি ভেমিরেড্ডি। তাঁর কাছে রয়েছে ৭১৬ কোটির সম্পত্তি।

অন্যদিকে, চতুর্থ দফার ২৪ জন প্রার্থীর কাছে প্রায় কোনও সম্পত্তিই নেই। মাত্র ৭ টাকা নিয়ে নির্বাচনে লড়ছেন বাপাতলা কেন্দ্রের নির্দল প্রার্থী কাট্টা আনন্দ বাবু। ভোটের ময়দানে ৮৩ টাকা নিয়ে নেমে পড়েছেন ভীম সেনার প্রার্থী সন্তোষ উবালে। ৯০ টাকায় ভর করে ভোটে লড়ছেন শিরুর কেন্দ্রের নির্দল প্রার্থীর ভোর বিকাশ রোহিদাস।

You might also like!