
নয়াদিল্লি, ১২ এপ্রিল : দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে মঙ্গলবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪ এপ্রিল দিল্লি-দেহরাদূন এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। ২১০ কিলোমিটার দীর্ঘ দিল্লি-দেহরাদূন এক্সপ্রেসওয়ের উদ্বোধনের ফলে দিল্লি ও দেহরাদূনের মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমবে।
৬ লেনের এই এক্সপ্রেসওয়েটি দিল্লি ও দেহরাদূনের মধ্যে যাতায়াতের সময় কমিয়ে প্রায় আড়াই ঘণ্টায় নিয়ে আসবে, যা এই অঞ্চল জুড়ে যোগাযোগ, পর্যটন এবং অর্থনৈতিক অগ্রগতিকে জোরদার করবে। এই এক্সপ্রেসওয়ে উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। দিল্লির অক্ষরধাম মন্দির থেকে শুরু হয়ে উত্তর প্রদেশের বিভিন্ন শহর থেকে গিয়েছে এই এক্সপ্রেসওয়ে। দিল্লিতে যানবাহনের ভিড় কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে এই এক্সপ্রেসওয়েকে।
