Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Himachal Pradesh:অবসরপ্রাপ্ত শিক্ষকের সাফল্যের গল্প, ড্রাগনফ্রুট চাষ করে তাক লাগিয়েছেন হিমাচলের জীবন রানা

Jeeban Rana of Himachal made a living by growing dragonfruit
Jeeban Rana of Himachal made a living by growing dragonfruit

 

ধর্মশালা, ৪ সেপ্টেম্বর : দীর্ঘ চাকরি জীবনের পর, অবসরে অধিকাংশ মানুষই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন বেছে নেন, আর এই অবসরের সময়ই ড্রাগনফ্রুট চাষ করে তাক লাগিয়েছেন হিমাচল প্রদেশের জীবন রানা। দীর্ঘদিন স্কুলে শিক্ষকতা করেছেন জীবনবাবু, অবসরকালীন সময়ে চাষাবাদ করে সাফল্যের নতুন গল্প রচনা করেছেন তিনি। জীবনবাবুর বাগানে ফলন হয়েছে বিপুল ড্রাগনফ্রুট। যা আকারেও বেশ আকর্ষণীয়।

অবসরকালীন সময়ে জীবন রানা নিজের পৈতৃক জমিতে ভাগ্য খোঁজার সিদ্ধান্ত নিয়েছেন। জীবনের দাদু মতি সিংও একজন কৃষক ছিলেন। জীবন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে নাগরোটা সুরিয়ানের কাছে ঘর জরোতে থাকেন। জীবন বলেছেন, “আমার ছেলে পেশায় সিভিল ইঞ্জিনিয়ার আশিস রানার কঠোর পরিশ্রম এবং আমার স্ত্রী কুন্তা রানার সহযোগিতার ফল এই ড্রাগনফ্রুট চাষ।" জীবনের মতে, কোভিড মহামারীর সময়ই তিনি এবং তাঁর ছেলে আশিস চাষকে পেশা হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সময়ে, রাজ্যের অনেকেই এই ফলের কথা শোনেনি অথবা স্বাদও নেননি। তাই ফল ফলনের চিন্তাভাবনা করেন তাঁরা। পেয়েছেন সাফল্যও।

You might also like!