Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

2 weeks ago

Ganesh Chaturthi 2026: সিদ্ধিদাতার আরাধনায় মেতেছে সমগ্র দেশ, গণেশ চতুর্থীতে পূজার্চনা ভক্তদের

Festival of Ganesh Chaturthi
Festival of Ganesh Chaturthi

 

মুম্বই ও নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর : দুর্গাপুজোর এখনও বেশ কিছু দিন বাকি। তার আগে শ্রীবৃদ্ধি ও ঐশ্বর্যের কামনায় ‘গণপতি বাপ্পা’র পুজোয় মাতল গোটা দেশ। মুম্বই থেকে কলকাতা, দিল্লি থেকে বেঙ্গালুরু - সর্বত্রই গণেশ আরাধনায় মেতেছেন দেশবাসী। মহা ধুমধাম করে মুম্বই-সহ মহারাষ্ট্ৰজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। গণেশ আরাধনায় ব্রত হয়েছে আহমেদাবাদ, কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্ত। মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে সোমবার সকালে গণেশের আরাধনা করা হয়, উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ভক্তরা।

থিমের গণেশ মূর্তি, বিশালকার মণ্ডপ, বাহারি আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে ধুমধাম করে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। লাড্ডু প্রসাদ হিসেবে দেওয়া হয়েছে গণপতিকে। হিন্দু শাস্ত্রে তেত্রিশ কোটি দেবতার মধ্যে সর্বাগ্রে পূজিত হন গণেশ। সমস্ত বাধা-বিঘ্ন, সমস্যা, দূর করতে সিদ্ধিদাতার পুজো করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। 'গণপতি বাপ্পা মৌরিয়া' এই শব্দবন্ধই ধ্বনিত হচ্ছে দেশজুড়ে।

You might also like!