Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

Country

1 year ago

Supreme Court : আর জি কর-কান্ড: জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court (symbolic picture)
Supreme Court (symbolic picture)

 

নয়াদিল্লি, ২০ আগস্ট : আর জি কর-কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে মামলা গেছে সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, দেশ আবার একটি ধর্ষণ আর খুনের জন্য অপেক্ষা করবে না, যে তার পর পরিবর্তন হবে। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাত জনের জাতীয় টাস্ক ফোর্স গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি। টাস্ক ফোর্স দু'টি বিষয়ে পরিকল্পনা করবে — প্রথমত, নারী–পুরুষ নির্বিশেষে চিকিৎসা পেশায় হিংসা রুখতে হবে। দ্বিতীয়ত, নিরাপদ কাজের পরিবেশের জন্য একটি প্রোটোকল তৈরি করতে হবে। মহিলারা যাতে আরও বেশি করে কাজে যোগদানে উৎসাহ পান, সে দিকে নজর দেওয়ার পরামর্শ প্রধান বিচারপতির।

উল্লেখ্য, আর জি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে দেশের শীর্ষ আদালত। রুজু করেছে সুয়ো মোটো মামলা। মঙ্গলবার সেই মামলারই শুনানি হয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মঙ্গলবার প্রথম শুনানির জন্য ওঠে আর জি কর-কাণ্ডের মামলা।

You might also like!