Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Srilankan Navy: তামিলনাড়ুর ৭ জেলেকে গ্রেফতার শ্রীলঙ্কার নৌবাহিনীর

Sri Lanka Navy arrested 7 fishermen from Tamil Nadu
Sri Lanka Navy arrested 7 fishermen from Tamil Nadu

 

চেন্নাই, ১০ মার্চ: তামিলনাড়ুর ৭জন জেলেকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। রবিবার সকালে তামিলনাড়ুর পুদুকোট্টাই জেলার ৭ জেলেকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। এই জেলেদের বিরুদ্ধে অবৈধভাবে আঞ্চলিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

জানা গিয়েছে, শনিবার সকালে জেলেরা মাছ ধরার বন্দর জেগাথাপট্টিনম থেকে ২টি যন্ত্রচালিত নৌকায় রওনা হয়েছিল। রবিবার ভোরে ওই জেলেরা 'নেদুনথিভু'-এর কাছে মাছ ধরছিল তখনই শ্রীলঙ্কার নৌবাহিনী অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেফতার করে। উপকূলীয় নিরাপত্তা দল সূত্রে জানা গিয়েছে, জেলেদের তাদের যান্ত্রিক নৌকাসহ কাঙ্কেসান্থুরাই নৌ ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ধৃত জেলেদের নাম এস. কালিয়াপ্পান (৫৩), পি. আকিলান (১৮), পি. কোডি মারি (৬৫), এস. শেখ আবদুল্লাহ (৩৫), কে. থাঙ্গারাজ (৫৪), এ. জয়রামন (৪০) এবং এস. সারাভাননের (২৪)।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…