Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Narendra Modi :ব্রুনেইয়ের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী মোদী, ৪-৫ সেপ্টেম্বর যাবেন সিঙ্গাপুরেও

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানল বলকিয়াহর আমন্ত্রণে ব্রুনাই দারুসসালাম সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এটিই হতে চলেছে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর ব্রুনেইয়ে প্রথম দ্বিপাক্ষিক সফর। মঙ্গলবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে ব্রুনেইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

ব্রুনেই সফরের পর প্রধানমন্ত্রী মোদী যাবেন সিঙ্গাপুরে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর আমন্ত্রণে ৪-৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী। এই সফরের সময় প্রধানমন্ত্রী মোদী ব্রুনেইয়ের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ও সহযোগিতার সমস্ত দিক নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং সহযোগিতার জন্য নতুন ক্ষেত্রগুলিও অন্বেষণ করবেন। সিঙ্গাপুরে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী।


You might also like!