Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Narendra Modi : ভগবান রামের সুশাসন সংবিধান প্রণেতাদের কাছে অনুপ্রেরণার উৎস ছিল : প্রধানমন্ত্রী

Narendra Modi  (File Picture)
Narendra Modi (File Picture)

 

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি : ভগবান রামের সুশাসন ভারতের সংবিধান প্রণেতাদের কাছে অনুপ্রেরণার উৎস ছিল। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "২২ জানুয়ারি সমগ্র দেশ ''রাজ জ্যোতি'' প্রজ্জ্বলিত করেছে, দীপাবলি উদযাপন করেছে, দেশের সম্মিলিত শক্তি দৃশ্যমান ছিল।"

রবিবার ২০২৪ সালের প্রথম মন-কি-বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "এই বছর ভারতীয় সংবিধানের ৭৫-তম বর্ষপূর্তি, সেই সঙ্গে সুপ্রিম কোর্টও। সংবিধানের মূল কপির তৃতীয় অধ্যায়ে ভারতবাসীর মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এটা খুবই মজার যে তৃতীয় অধ্যায়ের শুরুতে, সংবিধান প্রণেতারা ভগবান রাম, মাতা সীতা এবং লক্ষ্মণজির ছবিকে স্থান দিয়েছিলেন। প্রভু রামের সুশাসনও সংবিধান প্রণেতাদের জন্য অনুপ্রেরণার উৎস ছিল।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…