ভারতের দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকালে মোক্ষম জবাব দেবে দেশের তিন বাহিনী : প্রধানমন্ত্রী

PM Modi diwali celebration in kargil
PM Modi diwali celebration in kargil

 

কার্গিল, ২৪ অক্টোবর : যদি কেউ আমাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সাহস করে, আমাদের তিন সশস্ত্র বাহিনী উপযুক্ত ও মোক্ষম জবাব দেবে। কার্গিলে সশস্ত্র বাহিনীর জওয়ানদের সামনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত সর্বদা যুদ্ধকে শেষ অবলম্বন হিসাবে দেখেছে এবং বিশ্ব শান্তির প্রচার করেছে। দেশের সাহসী জওয়ানদের সঙ্গে এবারও দীপাবলি উদযাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালেই কার্গিলে পৌঁছে যান প্রধানমন্ত্রী, সেখানে দেশের সাহসী সৈনিকদের সঙ্গে আলোর উৎসব দীপাবলি উদযাপন করেছেন তিনি। সশস্ত্র বাহিনীর জওয়ানদের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেছেন, "আত্মনির্ভর ভারত হল নতুন ভারতের উন্নয়নের মূল সুযোগ। 'স্থায়ী কমিশনে' মহিলা অফিসারদের অন্তর্ভুক্ত করা আমাদের দেশের সশস্ত্র বাহিনীর জন্য একটি আশীর্বাদ হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী আত্মনির্ভর হওয়ার সংকল্প নিয়েছে। আমাদের জওয়ানরা যখন স্বদেশীয় অস্ত্র নিয়ে যুদ্ধ করবেন তখন তারা শুধুমাত্র গর্ববোধই করবে না, বরং শত্রুকে পরাস্ত করার জন্য বিস্ময়ের উপাদানও থাকবে।" প্রধানমন্ত্রী বলেছেন, "যদি কেউ আমাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সাহস করে, আমাদের তিন সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দেবে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…