Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Chhattisgarh:ছত্তিশগড় ড্রাইভার ফেডারেশনের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘটে ৬৫ হাজারেরও বেশি বাস-ট্রাক চালকরা

Chhattisgarh Drivers Federation calls for indefinite strike again
Chhattisgarh Drivers Federation calls for indefinite strike again

 

রায়পুর, ১০ জানুয়ারি  : ছত্তিশগড় ড্রাইভার ফেডারেশনের ডাকে আবার অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ৬৫ হাজারেরও বেশি বাস-ট্রাক চালক। ছত্তিশগড় হাইওয়ে ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনও এই আন্দোলনকে সমর্থন করেছে। বুধবার সকাল থেকেই রায়পুরের তেলিবান্ধা এলাকায় জড়ো হন চালকরা।

চালকদের সংগঠনের রাজ্য সভাপতি প্রীতম সেন জানিয়েছেন, সরকার আমাদের সঙ্গে কথা না বলে পরিবহণকারীদের সঙ্গে কথা বলেছে, সেজন্য সরকারকে হিট অ্যান্ড রান আইন প্রত্যাহার করতে হবে। ছত্তিশগড় ড্রাইভার অ্যাসোসিয়েশন সমস্ত চালককে তাদের মালিকের বাড়িতে বা অফিসে গাড়ি পার্ক করে নিরাপদে বাড়িতে আসতে বলেছে। এই কালো আইন সরকার প্রত্যাহারও করেনি বা লিখিতভাবে আমাদের কাছেও কিছু দেওয়া হয়নি। আগে তাঁরা জানিয়েছিল যে যতক্ষণ না লিখিত অনুমতি না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত স্টিয়ারিং ছাড় আন্দোলন চলবে এবং পথে কিছু ঘটলে যারা গাড়ি চালাচ্ছেন তারা নিজেরাই দায়ী থাকবেন। কিছু দুর্ঘটনা রাস্তায় হলে অল ইন্ডিয়া ড্রাইভার অ্যাসোসিয়েশনের কিছু করার থাকবে না। প্রীতম সেন জানান, সম্প্রতি ২৮টি রাজ্যের চালক ইউনিয়ন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করতে জড়ো হয়েছিল। সেই সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সরকার যদি তাদের আইন প্রত্যাহার না করে, তাহলে ১০ জানুয়ারি থেকে সবাই অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…