Breaking News
 
US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের

 

Center declared 'Constitution Killing Day':২৫ জুন ‘সংবিধান হত্যা দিবস’ ঘোষণা কেন্দ্রের

Center declared 'Constitution Killing Day'
Center declared 'Constitution Killing Day'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ২৫ জুন ১৯৭৫ সাল। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। অতীতের সেই কালো অধ্যায় তুলে ধরে বার বার সরব হয়েছে বিজেপি। এবার সেই দিনটি স্মরণ করে নয়া ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।  কেন্দ্রের তরফে ঘোষণা করা হল, ২৫ জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হবে। শুক্রবার এক্স হ্যান্ডেলে এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এ দিন স্বরাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে গেজেট নোটিফিকেশনের ছবি পোস্ট করে লেখেন, ১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর স্বৈরাচারী মানসিকতার প্রমাণ দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিলেন। লক্ষাধিক মানুষকে বিনা দোষে জেলে ঢোকানো হয়েছিল। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। সেই দিনটিকে মনে রেখে প্রতিবছর ২৫ জুন সংবিধান হত্যা দিবস পালন হবে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…