পুরনো পেনশন স্কিম বহাল থাকল পঞ্জাবে

Old pension sceme restore in pujab
Old pension sceme restore in pujab

 

চণ্ডীগড়, ২১ অক্টোবর : শুক্রবার পঞ্জাব মন্ত্রিসভা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পুরনো পেনশন স্কিম পুনরুদ্ধারের অনুমোদন দিয়েছে।

মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন জারি করা একটি বিবৃতিতে, মুখ্যমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, কর্মচারীদের পুরানো বা নতুন পেনশন স্কিমগুলির মধ্যে একটি বেছে নেওয়ার অধিকার থাকবে। ২০০৪ সালে পুরানো পেনশন স্কিমটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং নতুন পেনশন স্কিম কার্যকর করা হয়েছিল, যদিও কর্মচারীরা দীর্ঘদিন ধরে পুরানো পেনশন প্রকল্প পুনঃস্থাপনের দাবি জানিয়ে আসছে। অপর একটি সিদ্ধান্তে মন্ত্রিসভা ১ অক্টোবর থেকে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৬ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…