Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 weeks ago

C. Joseph Vijay: মেয়েদের প্রতি আপত্তিকর ভাষা বরদাস্ত করা হবে না, সি জোসেফ বিজয়

Tamil Nadu CM C. Joseph Vijay
Tamil Nadu CM C. Joseph Vijay

 

চেন্নাই, ৭ সেপ্টেম্বর : মেয়েদের প্রতি কোনও ধরনের আপত্তিকর ভাষা বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। সোমনার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমার রাজনৈতিক জয়ের মূল কারণ হলেন মহিলারা। তাঁদের প্রতি কোনও ধরনের আপত্তিকর ভাষা আমি বরদাস্ত করব না। কঠোর রাজনৈতিক সমালোচনা হতে পারে, কিন্তু মহিলাদের বিরুদ্ধে কোনও মানহানিকর মন্তব্য করা উচিত নয়।"

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় বিধানসভায় বলেছেন, "আবগারি দফতরের প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজি এবং তাঁর সহযোগীরা প্রতিটি 'তাসম্যাক' দোকান থেকে ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত অর্থ আদায় করতেন। তাঁরা 'করুর গ্যাং' নামে পরিচিত ছিলেন এবং সুপরিকল্পিতভাবে এই দুর্নীতি চালাতেন। ডিএমকে যেখানেই থাকে, সেখানেই অপকর্ম ঘটে। ডিএমকের উপস্থিতিতেই অপকর্ম সংঘটিত হয়।"

বিজয় আরও বলেন, "ডিএমকে আমাকে তিনটি দফতরের ফাইল খোলার চ্যালেঞ্জ জানিয়েছিল—যে দফতরগুলিতে আগের ডিএমকে সরকারের আমলে দুর্নীতি হয়েছিল বলে আমি অভিযোগ করেছিলাম। তবে সেই ফাইলগুলি খোলার আগে আমি ১৯৮৮ সালে ডিএমকে সরকারের দুর্নীতি সংক্রান্ত সারকারিয়া কমিশনের প্রতিবেদনটি পড়ে দেখতে চাই। সারকারিয়া কমিশন তাদের প্রতিবেদনে তৎকালীন মুখ্যমন্ত্রী করুণানিধির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর পদের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছিল এবং বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-ও দলীয় তহবিলের মাধ্যমে ডিএমকে-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে। ইডি উল্লেখ করেছে, গত সরকারের আমলে মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন এবং মন্ত্রী সেন্থিল বালাজি দলীয় তহবিলের নামে অর্থ সংগ্রহ করেছিলেন।"

You might also like!