Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 weeks ago

Bank strike alert: শুক্রবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, গ্রাহক ভোগান্তির আশঙ্কা!

Bank employees’ strike on September 11
Bank employees’ strike on September 11

 

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : দেশ জুড়ে শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী-অফিসারদের সাতটি ইউনিয়নের যৌথ মঞ্চ ইউএফবিইউ। ফলে মাসের দ্বিতীয় শনিবার এবং রবিবার যোগ হয়ে টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ধর্মঘটীদের বার্তা, রাষ্ট্রায়ত্ত, বেসরকারি-সহ সব ব্যাঙ্কই বন্ধ থাকবে। ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও। কারণ, বেশির ভাগেরই দরজা খুলবে না। দাবি-দাওয়াগুলি মানা না হলে এ মাসের ২৮ থেকে ৩০ ফের টানা তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট হবে, জানিয়েছে ইউএফবিইউ। একই ভাবে ওই দফায় ধর্মঘটের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে ব্যাঙ্কের কাজ করা যাবে না টানা পাঁচ দিন। তবে তাতেও কাজ না হলে প্রয়োজনে দাবি আদায়ের জন্য আগামী ২৬ অক্টোবর থেকে লাগাতার ব্যাঙ্ক ধর্মঘটের হুমকিও দিয়ে রেখেছে সংগঠনগুলি। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে প্রতি সপ্তাহে ব্যাঙ্কে দু’দিন ছুটি চালু, কাজের ভিত্তিতে আর্থিক উৎসাহ দেওয়ার (পিএলআই) বৈষম্যমূলক নীতি বদল ইত্যাদি। ধর্মঘটের জেরে গ্রাহকরা ভোগান্তিতে পড়তে পারেন, তা বলাইবাহুল্য।

You might also like!