Breaking News
 
US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের

 

Delhi's JJ Colony flooded:মুনাক খালের ব্যারাজ ভেঙে বিপত্তি! দিল্লির জে জে কলোনি জলমগ্ন, দুর্দশায় বাসিন্দারা

Delhi's JJ Colony flooded
Delhi's JJ Colony flooded

 

নয়াদিল্লি, ১১ জুলাই : মুনাক খালের ব্যারাজ ভেঙে বড়সড় বিপত্তি দিল্লিতে, জলমগ্ন হয়ে পড়ল দিল্লির বাওয়ানার জে জে কলোনি, দুর্দশার মধ্যে রয়েছেন বহু বাসিন্দারা। কারও কারও বাড়িতেও জল ঢুকে গিয়েছে।

উত্তর দিল্লিতে মুনাক খালের ব্যারাজ ভেঙে যাওয়ায় দিল্লির বাওয়ানার জে জে কলোনির জনবসতিপূর্ণ এলাকায় জল ঢুকে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জে জে কলোনির প্রায় প্রতিটি ব্লকে জল ঢুকে পড়েছে। বুধবার রাত বারোটা নাগাদ মুনাক ক্যানালের ব্যারাজ ভেঙে পড়ে। জল রুখতে প্রশাসন, বিশেষ করে সেচ দফতর কিছুই করেনি। স্থানীয় নেতা এসেছেন ঠিকই, কিন্তু এখনও কোনও কাজ হয়নি।"

দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, "সিএলসি (ক্যারিয়ার লাইনযুক্ত চ্যানেল) বাওয়ানায় আসে যা হরিয়ানা থেকে জল বহন করে। রাতেই ব্যারাজ ভেঙে যাওয়ার খবর পেয়েছি। দিল্লি জল বোর্ডের আধিকারিকরা সেখানে রয়েছেন। আমি বন্যা বিভাগের প্রধান প্রকৌশলীকে সেখানে যেতে বলেছি এবং বন্যা বিভাগ জল বোর্ডকে কোনওভাবে সাহায্য করতে পারলে আমরা তা করব।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…