Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Rahul Gandhi:"আইএনডিআই" জোট ক্ষমতায় এলে এমএসপি আইনি স্বীকৃতি পাবে : রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

সাসারাম, ১৬ ফেব্রুয়ারি : “আইএনডিআই”জোট ক্ষমতায় এলে এমএসপি আইনি স্বীকৃতি পাবে, এই মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার বিহারের রোহতাসে রাহুল গান্ধী একথা বলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন জানান যে তাঁর দল কংগ্রেস দেশের কৃষকদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবি মেনে নেবে। শুধু তাই নয়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরে “আইএনডিআই” জোট ক্ষমতায় এলে ফসলের ন্যূনতম সমর্থন মূল্যের (এমএসপি) আইনি স্বীকৃতি নিশ্চিত করবে।

বিহারের রোহতাসে গান্ধী দাবি করেন যে "চাষীরা তাদের ফসলের জন্য উপযুক্ত মূল্য পাচ্ছেন না"। যদি নির্বাচনের পরে “আইএনডিআই”জোট ক্ষমতায় আসে, তাহলে আমরা এমএসপি-তে আইনি নিশ্চয়তা দেব। যখনই কৃষকরা কংগ্রেসের কাছে কিছু চেয়েছে, তখনই তা দেওয়া হয়েছে। ঋণ মুকুব হোক বা এমএসপি, আমরা সবসময় চাষীদের স্বার্থ রক্ষা করেছি এবং ভবিষ্যতেও তা করব বলেও তিনি এদিন মন্তব্য করেন। কৃষকদের সংগঠন সম্মিলিত কিষাণ মোর্চা (এসকেএম) শুক্রবার বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে কৃষকদের ন্যূনতম সমর্থন মূল্যের আইনি নিশ্চয়তা সহ কৃষকদের দাবি মেনে নিতে চাপ দেওয়ার জন্য 'ভারত বন্ধের' ডাক দিয়েছে। এই বন্ধের ডাকের পরেই গান্ধী এই মন্তব্য করেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…