Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Ram Mandir : রাম মন্দিরের রামলালা কে বিশেষ উপহার মোদির! জানেন কী উফার দিলেন তিনি?

Narendra Modi (Collected)
Narendra Modi (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান হল ২২ জানুয়ারি। রাম মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজো, স্তোত্রপাঠ, অঞ্জলি ও আরতির মধ্যে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করলেন রামলালার। প্রাণ প্রতিষ্ঠার খুলে গেল রামলালার আবরণ।

মাথায় মণিমুক্ত খচিত হীরের মুকুট, কপালে টিকা,গলায় হার, কানপাশায় সুসজ্জিত হয়ে রাজবেশে, ফুলে মালায় ঢেকে দেশবাসীর সামনে প্রথমবারের জন্য উন্মোচিত রামলালার বিগ্রহ। ধুতি-পঞ্জাবিতে সজ্জিত হয়ে রাম মন্দিরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর শুরু হয় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। রামলালার অভিষেক অনুষ্ঠান শুরু হয় মঙ্গল ধ্বনিতে। মোদীর সঙ্গে ছিলেন আর এস এস প্রধান মোহন ভাগবত, মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। 

প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য গর্ভগৃহে প্রবেশের সময় মোদীর হাতে ছিল লাল কাপড়ে উপর বসানো রুপোর ছাতা। গর্ভগৃহে পুরোহিতের হাতে রুপোরে ছাতাটি তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গর্ভগৃহে বসে আতিথ্য গ্রহণ করেন। সেই সঙ্গে শুরু হয় প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানও। 

হিন্দু আচার-অনুষ্ঠানে, রুপার ছাতা দিয়ে দেবতাদের সাজানো এবং তাদের মহিমান্বিত করার জন্য উপস্থাপন করা হয়। মঙ্গল ধ্ওয়ানির মধ্যে রামলালার অভিষেক অনষ্ঠানের সূচনা হয়। দুপুর ১২টা ২৮ মিনিটে শুরু হয় প্রাণ-প্রতিষ্ঠার মূল অনুষ্ঠান। ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে প্রাণ পান রামলালা। প্রাণ প্রতিষ্ঠার প্রধানমন্ত্রী ভগবান রামের মূর্তির চোখের বাঁধন খুলে দেন। পদ্ম অর্পণ করেন রামের পায়ে। পুজো শেষ হতে না হতেই জয় শ্রী রাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। হেলিকপ্টার থেকে রাম মন্দির চত্বরে ফুল বর্ষণ করা হয়। প্রাণ প্রতিষ্টার পর আরতি হয় রামলালার। রামের আরতি করেন প্রধানমন্ত্রী। 

গর্ভগৃহে পুজোপাঠের সময় মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ, মোহন ভাগবত। ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক উদ্বোধন হল মন্দিরের। নতুন এই বিশাল মন্দিরটি সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হবে ২৩ জানুয়ারি। মঙ্গলবার থেকে ভগবান রামের দর্শন করতে পারবেন সকল ভক্ত। পীতাম্বর সাজে সজ্জিত রামের বিগ্রহ। হাতে রয়েছে তীর-ধনুক। সোনার বর্ম, কানের দুল এবং মালা দিয়ে শোভিত করা হয়েছে ভগবান রামকে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…