Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Narendra Modi:জরুরি অবস্থার ৫০ বছরে ফের কংগ্রেসকে নিশানা মোদীর

Narendra Modi
Narendra Modi

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সোমবার নিজের ভাষণে জরুরি অবস্থার ‘কালো দিনে’র কথা স্মরণ করিয়ে কংগ্রেসকে চাপে রাখার কৌশল নিয়েছিলেন নরেন্দ্র মোদী। জরুরি অবস্থা জারির ৫০ বছর পূর্তিতে মঙ্গলবার ফের কংগ্রেসকে নিশানা করলেন মোদী।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মোদী লেখেন, যারা জরুরি অবস্থা জারি করে, তাঁদের সংবিধানের প্রতি ভালোবাসা প্রকাশের কোনও অধিকার নেই। এঁরা হচ্ছেন তাঁরাই, যাঁরা ৩৫৬ ধারা জারি করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য বিল পেশ করেছিলেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করেছিলেন এবং সংবিধানের প্রতিটি দিক লঙ্ঘন করেছিলেন। মোদীর কটাক্ষ, শুধু ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য তৎকালীন কংগ্রেস সরকার প্রতিটি গণতান্ত্রিক নীতিকে উপেক্ষা করেছিল। ওই সময় তারা দেশকে জেলখানায় পরিণত করে বলেও অভিযোগ করেন মোদী। কংগ্রেসের সঙ্গে একমত না হওয়া যে কোনও ব্যক্তিকে নির্যাতন ও হয়রানি করা হত বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ২৫ জুন দেশে ‘জরুরি অবস্থা’ জারি হয়েছিল। সোমবার এই নিয়ে মোদী বলেছিলেন, সংসদকে যাঁরা সম্মান করেন, তাঁরা এই দিনটি ভুলতে পারবেন না। ২৫ জুন সংবিধানের যে কালো দাগ লেগেছিল, মঙ্গলবার তার ৫০ বছর পূর্তি। প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, আমরা গৌরবের সঙ্গে সংবিধানকে রক্ষা করতে পেরেছি। দেশবাসী সংকল্প নেবে যে ভবিষ্যতে কেউ আর এই কালো দিন আনার সাহস দেখাতে পারবে না। আমরা জনগণের স্বপ্ন পূরণে সংকল্পবদ্ধ।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…