Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

2 weeks ago

PM Modi at SEMICON India: নিজের জন্মদিনেও কাজে ব্যস্ত মোদি! সেমিকন্ডাক্টর উৎপাদনের সূচনা, ব্রিকস নিয়ে বড় বার্তা

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। দেশজুড়ে কোথাও সরকারি ভাবে, কোথাও আবার দলীয় উদ্যোগে পালিত হচ্ছে তাঁর জন্মদিন। বিজেপির নেতা-কর্মীদের উদ্যোগে চলছে ‘সেবা সংকল্প অভিযান’। গুজরাটের ভাদনগর, প্রধানমন্ত্রীর জন্মস্থান থেকে তাঁর কর্মভূমি বারাণসী পর্যন্তও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কোথাও কোথাও জেন জি-দের মিছিলও নজর কেড়েছে। তবে এই উৎসবের আবহের মধ্যেও নিজের দায়িত্ব থেকে বিরতি নেননি প্রধানমন্ত্রী। নিজের ৭৭তম জন্মদিনের সকালেও অন্যান্য দিনের মতোই সরকারি কর্মসূচিতে ব্যস্ত ছিলেন তিনি। বুধবার দিল্লির দ্বারকার যশোভূমিতে ‘সেমিকন ইন্ডিয়া ২০২৬’-এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানের সূচনামঞ্চ থেকেই সদ্য ভারতে আয়োজিত ব্রিকস সম্মেলনের প্রসঙ্গ তোলেন তিনি। মোদির দাবি, সফল ভাবে ব্রিকস সম্মেলন আয়োজন করাই আন্তর্জাতিক মঞ্চে ভারতের সক্ষমতার অন্যতম প্রমাণ। 

বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর, ব্যাটারি, আধুনিক যুদ্ধাস্ত্র এবং উন্নত প্রযুক্তি তৈরির জন্য প্রয়োজনীয় বিরল খনিজের প্রায় ৯০ শতাংশই নিয়ন্ত্রণ করে চিন। আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের জেরে বেশ কিছু খনিজ রপ্তানির উপর কড়া নিষেধাজ্ঞা জারি করে বেজিং। ফলে বিশ্ববাজারে ওই সকল খনিজের ঘাটতি দেখা দিয়েছিল। চিনের উদ্দেশ্য ছিল, এই খনিজগুলি আটকে দিয়ে আমেরিকার উপর চাপ সৃষ্টি করা। কিন্তু তার রেশ গোটা বিশ্বেই ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে বিশ্বের সেমিকন্ডাক্টার সেক্টর অনেকটা চিনের নিয়ন্ত্রণে। তাই সেমিকন ইন্ডিয়ার সূচনা মঞ্চে গিয়ে গোটা বিশ্বকে বার্তা দিয়ে গেলেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর বক্তব্য, ব্রিকসের মঞ্চে দিল্লি ঘোষণাপত্রে সবপক্ষকে একত্রিত করে যেভাবে বিশ্বকে নিজেদের ক্ষমতা দেখিয়েছে ভারত, সেমিকন্ডাক্টার কারখানা তৈরিও তেমনই পদক্ষেপ। মোদি বললেন, “ভারতের উপর বিশ্বের আস্থা বাড়ছে। ভারত সফলভাবে ব্রিকস শীর্ষ সম্মেলন সম্পন্ন করেছ। সবার সমর্থনে দিল্লি যেভাবে ঘোষণাপত্র গৃহীত হয়েছে সেটা ভারতের গ্রহণযোগ্যতার প্রমাণ। ভারতের এই সাফল্যের মধ্যে সেমিকন ইন্ডিয়ার এই আয়োজন আরও গুরুত্বপূর্ণ। এর প্রথম পর্ব ২০২২ সালে হয়েছিল। সেসময় আমরা নীতি নিয়ে কথা বলেছি। আর এ বছরই আমরা ব্যবসায়ীক চিপ উৎপাদন শুরু করেছি। ভারতের চিপ এখন গোটা বিশ্বে পৌঁছে যাচ্ছে।”

নিজের জন্মদিনেই প্রধানমন্ত্রী মোহালির CDIL সেমিকন্ডাক্টর কারখানায় ব্যবসায়ীক ভাবে চিপ উৎপাদনের সূচনা করেছেন। মোহালির ওই কারখানা এবং আগামী গুজরাটের সূচির সেমিকন ওসাট থেকে আজ থেকেই চিপ উৎপাদন শুরু হচ্ছে। যা আগামী দিনে ভারতীয়দের জন্য নয়া দিগন্ত খুলে দিতে পারে। 

You might also like!