Breaking News
 
cm Suvendu Adhikari : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তার কারণ নেই, বেকার ভাতাও চালু থাকবে, ঘোষণা শুভেন্দু সরকারের Land handover to Bsf : কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে রাজ্য, প্রথম ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত BJP : রাজনৈতিক হিংসা ইস্যুতে বড় পদক্ষেপ, নিহত ৩২১ বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার Suvendu Adhikari :শপথের পরই অ্যাকশনে শুভেন্দু সরকার, প্রথম ক্যাবিনেটে বিএসএফ ও আয়ুষ্মান ভারত নিয়ে বড় সিদ্ধান্ত Suvendu Adhikari and Samik Bhattacharya : সল্টলেকের দলীয় কার্যালয়ে শমীক-শুভেন্দু বৈঠক, বৈঠক শেষে কী বার্তা দিলেন শমীক ভট্টাচার্য? Suvendu Adhikari and Samik Bhattacharya: সল্টলেকে শমীকের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, বৈঠকে বসেন দু'জনে

 

Country

1 year ago

Weather forecast of Kashmir: শ্রীনগরের নূন্যতম তাপমাত্রা ২ ডিগ্রি, ভূস্বর্গে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস

Weather forecast of Kashmir
Weather forecast of Kashmir

 

শ্রীনগর, ১৮ ফেব্রুয়ারি : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু ও কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি হালকা বৃষ্টি হতে পারে। ২০ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রত্যাশিত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে। শীতের দাপট এখনও অব্যাহত কাশ্মীরে, মঙ্গলবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ ডিগ্রি সেলসিয়াস।

জম্মু অঞ্চলে কাশ্মীর উপত্যকার চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে, এছাড়াও চেনাব উপত্যকার রামবান, কিশতওয়ার এবং ডোডা জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশা করা হচ্ছে। পীর পাঞ্জল রেঞ্জে প্রবল তুষারপাত হবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে গুলমার্গ, সিন্থন টপ, পিয়ার কি গালি এবং মুঘল রোডের পাশের এলাকাগুলিতে। ২১ ফেব্রুয়ারির পর থেকে আবহাওয়ার উন্নতি হবে, এরপর ফের শুষ্ক হয়ে উঠবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া।

You might also like!