Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Om Birla :রামলালা দর্শনে অযোধ্যাধামে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা

Om Birla
Om Birla

 

অযোধ্যা, ১১ মার্চ : রামলালা দর্শনের উদ্দেশ্যে স্বপরিবারে উত্তর প্রদেশের অযোধ্যাধামে এলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সোমবার সকালে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পরিবারকে নিয়ে ট্রেনে করে অযোধ্যায় আসেন। অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে লোকসভার অধ্যক্ষকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উত্তর প্রদেশ রাজ্যের পরিবহণ মন্ত্রী দয়াশঙ্কর সিং, পৌর কর্পোরেশন অযোধ্যার মেয়র মহন্ত গিরিশপতি ত্রিপাঠি এবং বিধায়ক বেদ প্রকাশ গুপ্ত স্টেশনে উপস্থিত ছিলেন। সকলেই বিড়লাকে স্বাগত জানান।

দুদিনের সফরে পরিবারকে নিয়ে রামনগরীতে এসেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। জানা গিয়েছে এই সফরে তিনি মহেশ্বরী সমাজের ধর্মশালার ভূমিপুজোতেও অংশ নেবেন। সোমবার সন্ধ্যায় সরযূর আরতিতেও অংশ নেবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…