Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

JDU's new spokesperson Rajeev Ranjan:কেসি ত্যাগীর ইস্তফা, জেডিইউ-এর নতুন মুখপাত্র রাজীব রঞ্জন

JDU's new spokesperson Rajeev Ranjan
JDU's new spokesperson Rajeev Ranjan

 

পাটনা, ১ সেপ্টেম্বর: জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) বরিষ্ঠ নেতা কেসি ত্যাগী দলের জাতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর জায়গায় দলের আরেক নেতা রাজীব রঞ্জন প্রসাদকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। দলের তরফে জানানো হয়েছে, কেসি ত্যাগী ব্যক্তিগত কারণ এর জন্য পদত্যাগ করেছেন। কেসি ত্যাগীর পদত্যাগ দল গ্রহণ করেছে বলেও জানানো হয়েছে জনতা দল ইউনাইটেডের তরফে।

জেডিইউ-এর তরফে জানানো হয়েছে, নীতীশ কুমার দলের জাতীয় মুখপাত্র হিসেবে নিযুক্ত করেছেন রাজীব রঞ্জন প্রসাদকে। তবে জেডিইউ এর একটি সূত্র জানাচ্ছে, কেসি ত্যাগী বেশ কিছু বিষয়ে দলের থেকে ভিন্ন সুরে কথা বলছিলেন। যে কারণে দলকে বিব্রত হতে হয়েছে। সেই কারণেই সরে যেতে হলো ত্যাগীকে, এমনটাই শোনা যাচ্ছে। যদিও কেসি ত্যাগী ব্যক্তিগত কারণ দর্শিয়ে পদত্যাগ করেছেন বলে জেডিইউ-এর তরফে জানানো হয়েছে।

You might also like!