Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Mayawati:কাঁশিরামকেও ভারতরত্ন দেওয়া উচিত : মায়াবতী

Mayawati
Mayawati

 

লখনউ, ৯ ফেব্রুয়ারি  : কাঁশিরামকেও ভারতরত্ন দেওয়া উচিত, শুক্রবার এই দাবি করলেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। কাঁশিরামকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। শুক্রবার এক্স মাধ্যমে পোস্টে মায়াবতী লিখেছেন, বর্তমান বিজেপি সরকার যাঁদের ভারতরত্ন দিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে তা স্বাগতযোগ্য। তবে এই ক্ষেত্রে, বিশেষ করে দলিত ব্যক্তিদের অবজ্ঞা করা এবং উপেক্ষা করা মোটেও ঠিক নয়। সরকারকে এদিকেও নজর দিতে হবে। তিনি জানান, বাবাসাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরকে দীর্ঘ অপেক্ষার পর ভিপি সিং সরকার ভারতরত্ন দিয়ে সম্মানিত করেছিলেন। দলিত ও অবহেলিতদের মসিহা কাঁশিরাম তাদের স্বার্থে যে সংগ্রাম করেছেন তাও কম নয়। তাঁকেও ভারতরত্ন দিয়েও সম্মানিত করা উচিত বলে এদিন উল্লেখ করেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…