Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Champai Soren:৩০ আগস্ট বিজেপিতে যোগ দিচ্ছেন, ফের জানালেন চম্পই সোরেন

Champai Soren
Champai Soren

 

নয়াদিল্লি, ২৭ আগস্ট : তিনি যে বিজেপিতে যোগ দিচ্ছেন, তা নিজের মুখেই জানালেন। মঙ্গলবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন জানিয়েছেন, তিনি বিজেপিতেই যোগ দিচ্ছেন। আর এই যোগদান অনুষ্ঠান হবে আগামী ৩০ আগস্ট।

বিজেপিতেই যোগ দিচ্ছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন। স্থির হয়ে গিয়েছে দিনক্ষণও। শুক্রবার (৩০ আগস্ট) রাঁচিতে আনুষ্ঠানিক ভাবে পদ্মশিবিরে যোগ দেবেন তিনি। সোমবার রাতে এমনই দাবি করেছিলেন বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। আর মঙ্গলবার সকালে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চম্পই সোরেন জানিয়েছেন, "১৮ আগস্ট যখন আমি এসেছিলাম, তখন আমি নিজের অবস্থান স্পষ্ট করেছিলাম, প্রথমে ভেবেছিলাম রাজনীতি থেকে অবসর নেব। কিন্তু তারপর জনসমর্থনের কারণে আমি সিদ্ধান্ত নিলাম না। আমি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" ৩০ আগস্ট তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "হ্যাঁ"।

You might also like!