Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Shashi Tharoor:বিজেপির পক্ষে ৩০৩ আসনের পুনরাবৃত্তি করাও এবার কঠিন বলে মনে হচ্ছে : শশী থারুর

Shashi Tharoor
Shashi Tharoor

 

তিরুবন্তপুরম : বিজেপির পক্ষে এবার ৩০৩ আসন পুনরাবৃত্তি করাও কঠিন হবে বলে মনে হচ্ছে। কটাক্ষের সুরে বললেন কংগ্রেস নেতা শশী থারুর। এবারের লোকসভা নির্বাচনে তিরুবন্তপুরম থেকে লড়বেন শশী, এই কংগ্রেস নেতা শুক্রবার বলেছেন, "আমি নিশ্চিত এবার বিজেপি সরকার হারাতে চলেছে। আমি বিশেষ কিছু তো দেখতে পাচ্ছি না, প্রতিটি নির্বাচনেই কেউ না কেউ দল ছেড়ে অন্য দলে যাচ্ছে। এর মানে এই নয় যে দ্বন্দ্ব বা বিভ্রান্তি। এর অর্থ হল রাজনীতিতে ব্যক্তিদের নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং তারা সেগুলিকে অন্যত্র অনুসরণ করতে চায়।"

শশী আরও বলেন, "আমি দেখছি না যে বিজেপিও এর থেকে মুক্ত। কিছু লোক বিজেপি ছেড়ে অন্য দিকে চলে গেছে। এসব ঘটনা ঘটে। নিঃসন্দেহে, আমরা যারা গত কয়েক বছর ধরে কংগ্রেস দলে আছি তারা জনগণের সেবা করার সুযোগ দেখেছি এবং সেই কারণেই আমরা রাজনীতিতে আছি। আমি তিরুবনন্তপুরমে সেটাই করছি। আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সেবা করতে এসেছি।"



শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…