Breaking News
 
PM's Gujarat Event: ‘মোদি নেহি জায়েঙ্গে’ স্লোগানে গমগম গুজরাটের অনুষ্ঠান! পালটা কটাক্ষ কংগ্রেসের, ‘স্বপ্নই দেখে যান’ Suvendu Adhikari-Abhishek Banerjee | ‘সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে’, অভিষেকের হুঁশিয়ারির জবাবে কী বললেন শুভেন্দু? Israel Election Results 2026: ইজরায়েলের ভোটে কোনও জোটেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই, সরকার গঠনে এগিয়ে নেতানিয়াহু Indian Navy corvettes: আত্মনির্ভর ভারতের বড় পদক্ষেপ, ৪০ হাজার কোটিতে ৮ যুদ্ধজাহাজ তৈরির অনুমোদন Rahul Gandhi: বিদেশি সংস্থার হাতে আইডিবিআইয়ের মালিকানা, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী PM-KISAN: কৃষকদের জন্য কেন্দ্রের বড় পদক্ষেপ, পিএম-কিষানের ২৪তম কিস্তিতে ১৮,৬৮০ কোটি টাকা বিতরণ

 

Isro GSLV-F15 NVS-02 : শততম উৎক্ষেপণে সাফল্য ইসরোর, নতুন উচ্চতায় পৌঁছল ভারত

Isro GSLV-F15 NVS-02
Isro GSLV-F15 NVS-02

 

তিরুপতি, ২৯ জানুয়ারি : নতুন বছরের গোড়াতেই ইতিহাস সৃষ্টি করলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। বুধবার সকালে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে শততম উৎক্ষেপণের নজির গড়লো ইসরো। বুধবার সকাল ৬.২৩ মিনিট নাগাদ দেশীয় ক্রায়োজেনিক্স প্রযুক্তিতে তৈরি ত্রিস্তরীয় রকেট জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (জিএসএলভি)-এফ-১৫ কক্ষপথে স্থাপন করলো এনভিএস-০২-কে। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে হয় এই উৎক্ষেপণ।

ইসরো টুইট করে জানায়, "মিশন সফল! জিএসএলভি-এফ১৫/এনভিএস-০২ মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভারত মহাকাশ নেভিগেশনে নতুন উচ্চতায় পৌঁছেছে!" ইসরো-র চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন বলেছেন, "এই শততম মিশনের কৃতিত্ব হল টিমওয়ার্ক। কঠোর পরিশ্রমের পুরষ্কার হল আরও পরিশ্রম।" শততম উৎক্ষেপণের সাফল্যে ইসরোকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…