Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

International Yoga Day :দেশজুড়ে পালিত আন্তর্জাতিক যোগ দিবস, যোগ ও ধ্যানে মাতোয়ারা ভারত

International Yoga Day
International Yoga Day

 

নয়াদিল্লি, ২১ জুন : দেশজুড়ে অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হল দশম আর্জাতিক যোগ দিবস। শুক্রবার সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গেই যোগ ও ধ্যানে মেতে উঠল গোটা ভারত। কেন্দ্রীয় মন্ত্রী থেকে সেনাবাহিনী, অভিনেতা থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ অনুশীলন করলেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন সকালে দিল্লির লোধি গার্ডেনে যোগ প্রদর্শন অনুষ্ঠানে যোগ দেন। তিনি নিজেও যোগ চর্চা করেন। দিল্লিতে যোগ চর্চা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ও বি এল বর্মা।

যোগ অনুশীলন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও যোগ অনুশীলন করেছেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে যোগাভ্যাস করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা, বিজেপি সাংসদ হেমা মালিনী প্রমুখ। দিল্লিতে যোগ চর্চা করেন যোগগুরু বাবা রামদেব। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানও যোগাভ্যাস করেছেন। নাগপুরে যোগ চর্চা করেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি। অভিনেতা জ্যাকি শ্রফ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে মুম্বইতে যোগব্যায়াম করেছেন।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে উত্তর প্রদেশের মথুরায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে এবং অন্যরা যোগব্যায়াম করছেন। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং অন্যান্য কূটনীতিকরা আন্তর্জাতিক যোগ দিবসে দিল্লিতে যোগব্যায়াম করেছেন। যোগ অনুশীলন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়াও। লাদাখে প্যাংগং লেকের পাশে আইটিবিপি জওয়ানরা যোগাভ্যাস করেছেন। বিএসএফ জওয়ানরাও যোগ অনুশীলন করেন এদিন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…